বুধবার, ২১ মার্চ, ২০১৮

যাওয়া


কানি ভাঙা আঁধারের গা বেয়ে ঝরিতেছে সুগার
তুমি সেই বিকাল পাঁচটার সময় ডাকিছিলে উবার
তবুও তো যাও নাই
এখনও তো রয়েছ
আমার পানে
সরতে সরতে সমস্ত দুনিয়া ঘুরে আবার এসে বসেছি দু'টি জন পাশে পাশে
ভাবি অক্লান্ত সময়ের কি দায় নাই
খালি আমরাই এতকাল ধরে করতেছি যাই যাই
তবুও তো যাও নাই
এখনও তো রয়েছ
আমার পানে
আমার কানি ভাঙা আঁধারের গা বেয়ে তুমি ঝরিতেছ সুগার।

~ বরাহশোদনে - বিস্ট্যালিটি ~

হে ছোট শূকর জেনো তোমায় খেতে মানা, মারতে মানা নেই সেই মহাজাগতিক মের্সেনারি তাই একশো বছর পথ হেটে এসেছে একেলা ডেসপারেট দুপুর রাত্রে পালিয়ে সে ভ...