রবিবার, ১০ জুন, ২০১৮

তুষারের পরে

After frost : Robert Creely
translated to bengali by Saleh Muhammed



তিনি আসেন এখানে,
যেমনে পারেন সেভাবে
খুব বেশী দেরীতে নয়
খুব বেশী আগে আগে নয়

তিনি বসেন, অপেক্ষায় রহেন
তিনি জানেন না
কেন তার
এই প্রকার ধৈর্য্য়ের দরকার

তিনি বসেন একটি টেবিলের ধারে
চেয়ারে।
আরামে থাকেন তিনি
বসে ওইখানে

আর কেউ নেই
এই রুমে
অন্য় কেউ নয়, কোন আকাঙ্ক্ষা নয়
শব্দেরা নয় কোন

হাঁটতেন তিনি যদি
অন্য় আরেক দিকে
এখানে থাকতেন কি
যেমন তারা বলে থাকে

~ বরাহশোদনে - বিস্ট্যালিটি ~

হে ছোট শূকর জেনো তোমায় খেতে মানা, মারতে মানা নেই সেই মহাজাগতিক মের্সেনারি তাই একশো বছর পথ হেটে এসেছে একেলা ডেসপারেট দুপুর রাত্রে পালিয়ে সে ভ...