আমি লিফটে ওঠা মাত্র প্রেমকে ডেফাইন করতে গিয়ে একটু ঘাবড়ে যাই
ওপরের ছাদ থেকে ধীরে ধীরে নামছিল একটি বোগানভেলিয়ার ঝোপ
যিনি লিফটের মাঝি তিনি বলেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরছাহা
প্রেম ডেফাইন্ড হইতে থাকেন, বোগানভেলিয়ায় ফুটতে থাকেন লাল নীল বেগুনী ফুলেরা
লিফটের কার্পেট থেকে উঠতে শুরু করে প্রাগৈতিহাসিক মাটির ঘ্রাণ, উড়তে থাকে
একটি আর্কওপটেরিক্স আর বোগানভেলিয়ার ডাল ধরে ঝুলতে ঝুলতে বানরকূল একদিন আগুন জ্বালাতে শিখে যায়,
তারপর দরজা খুলতেই ঝপ করে নেমে কোটপ্যান্ট গায়ে দিয়ে যে যার কাজে চলে যান তারা
আবার জোড়ায় অন্যান্য নানান প্রাণীরা ওঠেন যে যার নিজস্ব গোত্রীয় শব্দগুলি করতে করতে
যেন এই লিফট এক নূহ নবীর নৌকা ,
মহাপ্লাবন পাড়ি দিয়ে কোন একদিন আমরা পৌঁছাব কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে বা নিদেনপক্ষে গুলশান বনানীতে
এই লিফটে চড়া আর শেষ হবে না আমাদের, এই যাত্রীদের ওঠানামা, চিরল হাসি আর চোখের কানাঘুষা, প্রেমের ডেফাইন্ড হইতে চাওয়া, লাল নীল ফুল ফোটারা -
চলতেই থাকবে;
এর মধ্যেই স্যাররা উঠবেন, উঠবেন কবিরা ,প্রফেটরা, মাস্তানরা- তারা দু’হাত খুলে দান করবেন শুধু মোটিভেশান,
লিফটের আমরা বুঝব না, কিছু বুঝব- কয়েকটাকে খুন করে ফেলব, দু’তিনটাকে অরা নামার আগে কিছু একটা পুরস্কার ধরিয়ে দেব
উঠতেই থাকবে, একের পর এক তলারা নীচে যাবেই অবধারিত নিয়তিতে, লিফটের মাঝি মদ খেয়ে গান গাবে
একটা গাঁজা ধরাবে কেউ একজন, কেউ একজন তাতে একটা টান দিয়ে বিগত তলাদের, তলায় নেমে যাওয়ার প্রাণীদের নিয়ে গল্প ফাঁদল আর প্রেমের ডেফিনেশানে এই গল্পগুলিকে বলা হবে ইতিহাস
আর আরও পরে, কেউ একজন আমরা মাঝিরে গুলি কইরা লিফট থামায়া এই বালছাল থেইকা বাইর হয়ে গেলাম।