১.
তাই পাথরের ছাদে
বড় নদীর হাওয়া আসে,
সেদিন সন্ধ্যার আকাশ গোলাপী ছিল বলে
কষ্টে কষ্টে উড়ছিল দুটো; ওগো ফড়িং
ফুলেদের গন্ধ চুয়ে চুয়ে
বাতাসে বাতাসে নিঃশ্বাসের মত
ভারী হয়ে উঠছিল,
আর মনে হচ্ছিল সন্ধ্যাটি
এখন মাত্রাতিরিক্ত ভাবগম্ভীর।
২.
জানালার ধারে, দাঁত বের করে হাসতাছে রাত। কইতাছে,
“ এই! ঘুমাইতে যাইতি না তুই?” এই নিত্যকার
আঁধারে,
রিলেশনশিপের স্ট্যাটাস না পাওয়া ঝিঁঝিঁপোকা কতগুলা চিল্লায়া
মরতাছে।
আহারে, ঝিঁঝিঁ পোকাদের, কোন মাগীপাড়া নাই,
ব্যাথিত হই দেখে আমি আর রাত। আসলে,
অন্ধকারকে গভীর করে তোলে কামার্ত ঝিঁঝিঁদের চিৎকার।
জানালার ধারে, দাঁত বের করে তাই হাসতাছে রাত। কইতাছে,
“ এই! ঘুমাইতে যাইতি না তুই?”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন