শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

আমার সাথে লিফটে একটি কাজের মেয়ে

আমার সাথে লিফটে একটি কাজের মেয়ে
ভুলক্রমেই হয়তোবা, উঠে পড়ে
তার গাঢ় শ্যামলা শরীর নিংড়ে
লিফটের বদ্ধ বাতাসকে সচকিত করে তোলে
রসুন আর ঘাম
আর মশলার মিষ্টি মদির গন্ধে
যেন অতঃপর ব্রক্ষান্ডে আর কোন সুবাস নাই
ভীত ভীত চোখ, অশিক্ষিত, নাঃ তারপরো ক্লাস এইট পাশ
ঘাড়ের কাটা দাগ, নাভির পাশে তিল
কোমরের সুতায় ঝুলানো তাবিজ আরো কত কি...
কত কি!
খুব সঙ্গত কারণেই হয়তোবা তাই
লিফটে ভুল করে ওঠা একটি কাজের মেয়ে
তার জলের মত বাঁকানো
ওড়না জড়ানো
সমস্ত কিছু নিয়ে যৌক্তিক লজ্জায়
কুঁকড়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

~ বরাহশোদনে - বিস্ট্যালিটি ~

হে ছোট শূকর জেনো তোমায় খেতে মানা, মারতে মানা নেই সেই মহাজাগতিক মের্সেনারি তাই একশো বছর পথ হেটে এসেছে একেলা ডেসপারেট দুপুর রাত্রে পালিয়ে সে ভ...