After frost : Robert Creely
translated to bengali by Saleh Muhammed
translated to bengali by Saleh Muhammed
তিনি আসেন এখানে,
যেমনে পারেন সেভাবে
খুব বেশী দেরীতে নয়
খুব বেশী আগে আগে নয়
তিনি বসেন, অপেক্ষায় রহেন
তিনি জানেন না
কেন তার
এই প্রকার ধৈর্য্য়ের
দরকার
তিনি বসেন একটি টেবিলের ধারে
চেয়ারে।
আরামে থাকেন তিনি
বসে ওইখানে
আর কেউ নেই
এই রুমে
অন্য় কেউ নয়, কোন আকাঙ্ক্ষা
নয়
শব্দেরা নয় কোন
হাঁটতেন তিনি যদি
অন্য় আরেক দিকে
এখানে থাকতেন কি
যেমন তারা বলে থাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন