বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

এসব ডিসটোপিয়ান দিনে

এসব ডিসটোপিয়ান দিনে
আমি
সিবগাতুল্লাহ তাড়িত মানসে
হালকা শারদীয় আকাশের নীচে
ঝিলমিলে জল, পাতার সাথে একই স্পেসটাইমের 
সমসাময়িক সাইমালটেনাসে বিরাজমান; !
এসব কারণে
হে আমি 
মেঘবরণ রাস্তায় হাঁটি, জিগাতলায়। 
একদিকে ইয়লো আর তার অন্যদিকে VOOT
ইটের বৃষ্টির শঙ্কিত মনে হেলমেট লয়ে বাহির হই বেঁচে ফিরে কোন একদিন সেন্ট মার্টিনে সমুদ্র দেখব বলে
আমার মাথায় হেলমেট, হাতে পতাকা
জিহ্বায় লোহিত নোনতা স্বাদ লাল লাল
বাতাসে লক্ষ লক্ষ শুকনো মরিচের সাদা ডিমেন্টর,
আর পেয়াজ কাটার গন্ধবিহীন ঘ্রাণ
আমি হগওয়ার্টস স্লিদারিনের পোলাপান
কেমন জানি হাসি হাসি ফূর্তি এড্রেনালিন লাগে
তিনটা ম্যাক্সিমাসের পর
যেন আমি সেই 
অসম্ভব কিউট---জনি ডেপ- জ্যাক স্প্যারো
ব্ল্যাক পার্লের ক্যাপ্টেন
এই আমি - আমি - আমি - 
উত্তাল ক্যারিবিয়ানে
চারপাশে মাঘের শীতলাবর্জিত হাস্যকার ডেট এক্সপায়ার কুয়াশা ; ভেদ করে 
ধীর হিংস্রতায়
ছুটন্ত আসছে ধেয়ে
প্রবল উল্লাসে
লাস্ট সামুরাইগণ
আমি ছ্যাপ ফেলি রাস্তায় ঝিকমিক করে লাল
অশ্রু সজল হই আমি, কিন্তু হা হা হা হা, আমার সাথে মিলিয়ে হাজার 
কাকের কা কা, আমি হাসি,
অসম্ভব উল্লাসে
ক্যানিস্টার থেকে ভূতের মত আবির্ভূত ঘন কুয়াশা
যেন চেরাগ ; আলাদিনের, থেকে বার হয় 
রবিন উইলিয়ামসের নীল জীনিটা
আাসিয়া নতুন রাজনীতি দিয়া যায় অগরো
শারদীয় বেঘোরে 
"আকাশ আপন ইন্দ্রনীলের ঝলাক পাঠায় কারে " [- এস্কে]
অপরিপক্কতার ইনটেন্স উল্লাস - 
গাঢ় থেইকা গাঢ়তর হয়
কাকরা হাসে হাসে হাসে
আমার চারপাশে প্রকাশিত হয় নীল ভাব
আহা সন্ধ্যা তুমি কবে হবে---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

~ বরাহশোদনে - বিস্ট্যালিটি ~

হে ছোট শূকর জেনো তোমায় খেতে মানা, মারতে মানা নেই সেই মহাজাগতিক মের্সেনারি তাই একশো বছর পথ হেটে এসেছে একেলা ডেসপারেট দুপুর রাত্রে পালিয়ে সে ভ...